Number Series শুরু করার আগে যা অবশ্যই জানা দরকার
Square, Cube, Power, Prime Number ও Even-Odd Rules
Number Series অধ্যায়ে ভালো করতে চাইলে কিছু সংখ্যা, টেবিল এবং নিয়ম আগে থেকেই মুখস্থ রাখা দরকার। এগুলো জানা থাকলে অনেক প্রশ্ন হিসাব না করেই কয়েক সেকেন্ডে সমাধান করা যায়।
Square Table (1-30)
Number Series-এ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় Square Number.
👉 শুধু কোন সংখ্যার বর্গ কত তা জানলেই হবে না, Square Numbers-গুলোকেও পরপর চিনতে হবে।
যেমন: 36, 49, 64, 81, 100…
বা, 441, 484, 529, 576, 625, 676, 729…
এগুলো দেখেই বুঝতে হবে যে এগুলো Square Number-এর ধারাবাহিকতা।
1-10 মনে আছে নিশ্চয়ই প্রত্যেকের। 1-10 পর্যন্ত Square হল —
12 = 1 22 = 4
32 = 9 42 = 16
52 = 25 62 = 36
72 = 49 82 = 64
92 = 81 102 = 100
এবার 11-20 পর্যন্ত Square, এই অংশটি বারবার লিখে নামতার মতো মুখস্থ করে ফেলো।
112 = 121 122 = 144
132 = 169 142 = 196
152 = 225 162 = 256
172 = 289 182 = 324
192 = 361 202 = 400
29-30 পর্যন্ত Square মনে রাখার সহজ উপায় —
252 = 625 ও 302 = 900 আলাদা করে মনে রাখো। বাকি সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় মনে রাখা যায়।
212 = 441 292 = 841 (দুটোর শেষেই 41)
222 = 484 282 = 784 (দুটোর শেষেই 84)
232 = 529 272 = 729 (দুটোর শেষেই 29)
242 = 576 262 = 676 (দুটোর শেষেই 76)
শেষ সংখ্যা 5 হলে Square বের করার শর্টকাট
যে সংখ্যার শেষে 5 থাকবে, তার Square-এর শেষ দুই অঙ্ক সবসময় 25 হবে।
আগের অঙ্ককে তার পরের অঙ্ক দিয়ে গুণ করতে হবে।
উদাহরণ, 252 = (2 × 3) = 6 এবং শেষে 25 = 625
352 = (3 × 4) = 12 এবং শেষে 25 = 1225
452 = (4 × 5) = 20 এবং শেষে 25 = 2025
652 = (6 × 7) = 42 এবং শেষে 25 = 4225
952 = (9 × 10) = 90 এবং শেষে 25 = 9025
Cube Table (1-10)
Cube Number-ও Number Series-এ খুবই গুরুত্বপূর্ণ।
শুধু Cube মুখস্থ করলেই হবে না, Cube Numbers-গুলোকেও পরপর চিনতে হবে।
1, 8, 27, 64, 125, 216, 343, 512, 729, 1000
13 = 1 23 = 8
33 = 27 43 = 64
53 = 125 63 = 216
73 = 343 83 = 512
93 = 729 103 = 1000
Powers (ঘাতের তালিকা)
অনেক Number Series সরাসরি Powers থেকে আসে অথবা Powers ব্যবহার করে করতে হবে।
2 এর ঘাত: 2, 4, 8, 16, 32, 64, 256, 512, 1024
3 এর ঘাত: 3, 9, 27, 81, 243, 729
4 এর ঘাত: 4, 16, 64, 256, 1024
5 এর ঘাত: 5, 25, 125, 625
6 এর ঘাত: 6, 36, 216, 1296
7 এর ঘাত: 7, 49, 343, 2401
8 এর ঘাত: 8, 64, 512, 4096
9 এর ঘাত: 9, 81, 729, 6561
1-100 এর মৌলিক সংখ্যা (Prime Numbers)
১-১০০ এর মধ্যে মোট ২৫টি মৌলিক সংখ্যা আছে।
2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97
মনে রাখার কোড: 44 - 22 - 32 - 23 - 21
4 ➔ 1 থেকে 10 এর মধ্যে 4 টি (2, 3, 5, 7)
4 ➔ 11 থেকে 20 এর মধ্যে 4 টি (11, 13, 17, 19)
2 ➔ 21 থেকে 30 এর মধ্যে 2 টি (23, 29)
2 ➔ 31 থেকে 40 এর মধ্যে 2 টি (31, 37)
3 ➔ 41 থেকে 50 এর মধ্যে 3 টি (41, 43, 47)
2 ➔ 51 থেকে 60 এর মধ্যে 2 টি (53, 59)
2 ➔ 61 shift 70 এর মধ্যে ২টি (61, 67)
3 ➔ 71 থেকে 80 এর মধ্যে 3 টি (71, 73, 79)
2 ➔ 81 থেকে 90 এর মধ্যে 2 টি (83, 89)
1 ➔ 91 থেকে 100 এর মধ্যে 1 টি (97)
Even-Odd এর ৩টি Golden Rules
যোগ ও বিয়োগ
জোড় + জোড় = জোড়
বিজোড় + বিজোড় = জোড়
জোড় + বিজোড় = বিজোড়
জোড় - জোড় = জোড়
বিজোড় - বিজোড় = জোড়
জোড় - বিজোড় = বিজোড়
গুণ
জোড় × যেকোনো সংখ্যা = জোড়
বিজোড় × বিজোড় = বিজোড়
Square ও Cube
জোড় সংখ্যার Square ও Cube সবসময় জোড়
বিজোড় সংখ্যার Square ও Cube সবসময় বিজোড়
Revision Summary
Number Series শুরু করার আগে নিচের জিনিসগুলো অবশ্যই মনে রাখো:
✅ Square Table (1-30)
✅ Cube Table (1-10)
✅ 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এর Powers
✅ 1-100 এর Prime Numbers
✅ Even-Odd Golden Rules
এই ভিত্তিগুলো শক্ত থাকলে Number Series-এর অনেক প্রশ্ন কয়েক সেকেন্ডেই ধরতে পারবে। পরবর্তী পোস্টে আমরা Number Series-এর বিভিন্ন Pattern ও Short Tricks নিয়ে আলোচনা করব।